রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও মাটিয়ারা গ্রামের বাসিন্দা আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।

অপরদিকে আহতরা হলেন-নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ (৯), মাটিয়ারা এলাকার শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক মো. আশিক (২৫)।

সদর দক্ষিণ মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, মদিনা পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ছয়জন আহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ