শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


রোববার বন্ধ থাকবে বেফাকের সব কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সকল বিভাগ বন্ধ থাকবে।

বোর্ডের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়,  এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অফিসে কর্মরত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ০৩ রমযান ১৪৪৪ হিজরি মোতাবেক ২৬ মার্চ ২০২৩ ঈসাব্দ রোজ রোববার বেফাক অফিসের সকল বিভাগ বন্ধ থাকবে।

আরো বলা হয়, আগামী ০৪ রমযান ১৪৪৩ হিজরি মোতাবেক ২৭ মার্চ ২০২৩ ঈসাব্দ রোজ সোমবার অফিসের সকল বিভাগ যথারীতি খোলা হবে। খোলার তারিখে যথাসময়ে অফিসে সকলের উপস্থিতি একান্ত কাম্য ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ