মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বিশ্বজুড়ে করোনায় সুস্থ দেড় লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৩২ জন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫০ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। তাইওয়ানে ৬ হাজার ৫৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৯২৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৪৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

একইসময়ে থাইল্যান্ডে আক্রান্ত হয়েছে ১২২ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ১২০ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন এবং মারা গেছেন ৭ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩১০ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৬৭১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১২ হাজার ৪৩৫ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ