শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

৩ দিনের মধ্যে আরেক ব্যাংক বন্ধ হলো যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া হওয়ার তিন দিনের মাথায় এবার বন্ধ হলো যুক্তরাষ্ট্রের আরও একটি ব্যাংক।

মার্কিন ব্যাংকিং ইতিহাসের ৩য় বৃহত্তম ব্যর্থতার ঘটনা হিসেবে গতকাল রোববার (১২ মার্চ) বন্ধ হয়ে গেছে নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) নিয়ন্ত্রণ নিয়েছে সিগনেচার ব্যাংকের। এই ব্যাংকের সম্পদের পরিমাণ ১১০.৩৬ বিলিয়ন ডলার। বছরের শেষ দিকে ব্যাংকটির আমানত ছিল ৮৮.৬ বিলিয়ন ডলার।

তবে গ্রাহকরা আজ সোমবার (১৩ মার্চ) থেকেই তাদের অর্থ সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখতে দেশের অন্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।

ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা মেটাতে বাড়তি অর্থের জোগান দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন ফেডারেল রিজার্ভ। আমেরিকান ট্রেজারি, ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের সঙ্গে যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের ব্যাংকিং ব্যবস্থার ওপর গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ