শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঝিনাইদহে স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পান করে তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে মারা গেছেন তারা।

নিহতরা হলেন- নদীপাড়ার জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত তিনজন কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন।

মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাতে অসুস্থ হয়ে পড়ার পর তার ভাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, শহরের একটি হোমিও দোকান থেকে কিনে বিষাক্ত স্পিরিট খেয়েছিলেন তারা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ