বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নিরাপদ যাত্রার জন্য যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।। দুইদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদ কে সামনে রেখে নাড়িরটানে সবাই যাচ্ছে গ্রামের বাড়িতে। তবে যাত্রাকালে ঘটছে নানা দুর্ঘটনা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে বাড়িতে লাশ হয়ে ফিরছেন অনেকে।

তাই রাসুল সা. ভ্রমণে সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন, যা পাঠ করলে সুন্দর সুস্থভাবে আপনি পৌঁছাতে পারবেন আপনার গন্তব্যে।

ইসলামের অন্যতম সেরা দিকটি হচ্ছে সব বিষয়েই এখানে আপনি পাবেন দোয়া। যা পাঠ করলে যেমন রয়েছে সওয়াব তেমনি রয়েছে বরকত এবং আপদ থেকে বাঁচার উপায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রা হলো আমাদের জন্য সর্বোত্তম পাথেয়। তাঁর শিক্ষার উপর আমল করা মুসলমানদের জন্য সুন্নত।

সফরকালে বাহনে চড়ার পর রাসুল (সা.) ভ্রমণের দোয়া পড়তেন, بسم الله الرحمن الرحيم. سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُون

অর্থ : আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পূতপবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।

ভ্রমণের মাঝপথে কোথাও অবস্থান করতে হলে এ দোয়া পড়ার নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেন, ‘এই দোয়াটি পড়লে, ঘরে ফেরা পর্যন্ত কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটি- أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

অর্থ : আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি। এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ মুসাফিরের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন এবং তার যাত্রায় স্বাচ্ছন্দ্য দান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ