বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। ভূমিকম্পে দুই দেশের নাগরিকদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সারা দেশে এই শোক পালন করা হবে বলে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক ও সিরিয়া ছাড়াও ভূমিকম্প পাশের সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।

এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, ‘দুর্যোগের মাত্রা যতই স্পষ্ট হয়ে উঠছে, নিহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাও তত বাড়ছে। ভয়াবহ এ দুর্যোগে হাজার হাজার শিশু মারা যেতে পারে।’

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ