বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ (৭ ফেব্রুয়ারি) ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। ১৯৭ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। ওই তালিকায় ২৬৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৯টিই এশিয়ার। ১৭৪ স্কোর নিয়ে ঢাকার পরে রয়েছে চীনের চেংডু। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের উহান, পোল্যান্ডের ক্র্যাকো, মঙ্গোলিয়ার উলানবাটর, ভারতের মুম্বাই, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ন, চীনের চংকিং এবং সেনইয়াং।

পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে মঙ্গলবার ওই স্তরে ছিল না কোনো শহরই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো, তালিকার ১০০ নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ