বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৭.৮ মাত্রার ভূমিকম্প তুরস্কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭.৮ মাত্রার বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে তুরস্কে। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ৭৫ কিলোমিটার গভীরে ছিল। প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, আঙ্কারা ও আন্টালিয়াসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এসব ভবনে বেশ কিছু মানুষ আটকা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

এছাড়া জানা গেছে,ইরাক ও লেবাননের কিছু অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ