বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন ২ লাখের উপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪১ জন।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৫৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৮১ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার জন এবং মারা গেছেন ২৯ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ৪০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৪৬ জন এবং মারা গেছেন ৭৯ জন।

একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ৪৯ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮৬ জন এবং মারা গেছেন ৫ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৮২০ জন এবং মারা গেছেন ৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ১৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৯০ জন এবং মারা গেছেন ৭৩ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং মারা গেছেন ১৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন এবং মারা গেছেন ৫ জন। স্লোভাকিয়া আক্রান্ত হয়েছেন ৫৬ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬১ লাখ ২২ হাজার ৯০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭১ হাজার ৩৩৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৪৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ