রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দু'দিনের সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় পৌঁছাবেন তিনি।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর করতে এ সফরে আলোচনা হতে পারে। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়ে বিদ্যমান চুক্তি পর্যালোচনা ও হালনাগাদ করার বিষয়ে প্রস্তাব দিতে পারে বাংলাদেশ।

জানা গেছে, ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন।

আজ শনিবার বিকেলে ঢাকা আসার পরে জনশক্তি প্রেরণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।

এরপরে রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। বৈঠকে শ্রমবাজার বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ