সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সর্বদলীয় সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ শাহবাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট মোকাবেলার উপায় খুঁজতে যে সর্বদলীয় সম্মেলন (এপিসি) আহ্বান কারেছেন, তাতে যোগ দিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকেও আমন্ত্রণ জানিয়েছেন।

তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, 'গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জগুলো সমাধানের পথ খুঁজতে সব দলের প্রধানকে নিয়ে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। সম্মেলনটি ৭ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী আয়াজ সাদিক সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কায়সার ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টকসহ পিটিআই নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন, তিনি তাদেরকে আসন্ন সম্মেলনে অংশগ্রহণ করার অনুরোধ করেছেন।

এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, পিডিএম-নেতৃত্বাধীন সরকার ও পিটিআই প্রায় সকল জাতীয় ইস্যুতেই ভিন্ন অবস্থান রয়েছে।

পাকিস্তান সন্ত্রাসবাদের ভয়াবহ হুমকি এবং অবনতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নিমজ্জিত হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

ওই বিবৃতিতে বলা হয়, সম্মেলনে পুলিশ, র‌্যাঞ্জার্স, গোয়েন্দা সংস্থা ও অন্যদের প্রতিনিধিরাও অংশ নেবে। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ