শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব পণ্যের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সপ্তাহের ব্যবধানে মুরগি-সবজিসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে অপরিবর্তিত আছে অনেক পণ্যের দাম।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শীতের মৌসুমেও সবজির দাম বেড়েই চলেছে। বাজারে করলার কেজি ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, লম্বা ও গোল বেগুন ৫০ থেকে ৭০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ ধেকে ৬৫ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫৫ থেকে ৬০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬৫ টাকা, লাউ আকারভেদে ৮০ থেকে ১০০ টাকায় এবং বাঁধাকপি ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা কলার হালি ২০ থেকে ৩০ টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। আজকের বাজারে কাঁচামরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা।

বাজারে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আদা ১২০ থেকে ১৫০ টাকা, চায়না আদা ২৩০ থেকে ২৪০ টাকা, খোলা চিনি ১১৫ থেকে ১২০ টাকা, খোলা আটা ৬০ টাকা, প্যাকেট আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি মসুরের ডাল ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডাল ১২০ থেকে ১২৫ টাকা, লবন ৩৮ থেকে ৪০ টাকা, সয়াবিন তেলের লিটার ১৮৭ টাকা এবং লবনের কেজি ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩১০ টাকা এবং লেয়ার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দামও ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকা, হাঁসের ডিম ২১০ থেকে ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ