সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মক্কায় বাইকার ওমরাযাত্রীদের অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২২ দিন বাইক চালিয়ে অবশেষে মক্কায় পৌঁছেছেন ২৫ ওমরাহযাত্রী। গত (৬ জানুয়ারি) পাকিস্তানের লাহোর থেকে পথ চলা শুরু করে ক্রস রুট ক্লাব নামের দলটি। এরপর গত (২৮ জানুয়ারি) ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের মক্কায় গিয়ে পৌঁছেন ওই দলের সদস্যরা। এ সময় তাঁরা ইরান ও আরব আমিরাত হয়ে যান।

আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কায় বাইকার দলটিকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। ওমরাহযাত্রীদের তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণায় এই ভ্রমণের উদ্যোগ নেয় দলটি। সৌদিতে ১৯ দিন অবস্থানকালে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রচারে বিশেষ অবদান রাখবেন বলে জানান দলের সদস্যরা।

ওমরাযাত্রী মুহাম্মদ খান বলেন, ‘ক্রস রুট ক্লাবের সভাপতি মুকাররম তারিন এই বাইক ভ্রমণের উদ্যোগ নেন। মূলত ২০১৯ সালে আমরা বাইকে করে মক্কায় এসে ওমরাহ পালনের পরিকল্পনা করেছিলাম। করোনা মহামারির কারণে তা স্থগিত থাকে। এরপর প্রথম সুযোগেই আমরা তা লুফে নিই। সৌদি প্রবেশের পর থেকে স্থানীয়রা আমাদের অভ্যর্থনা জানিয়েছেন। সবার বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহযোগিতায় আমরা সবাই মুগ্ধ। পর্যটন বিকাশে সৌদির কর্মপন্থা আমাদের যাত্রাকে আরো সহজ করে দিয়েছে।’

ওমরাযাত্রী মু. সুহাইল আখতার বলেন, ‘এবারের বাইক ভ্রমণটি আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চারগুলোর একটি। যাত্রাপথে ইরান, আমিরাত, সৌদিসহ বিভিন্ন দেশের স্থানীয় লোকদের সঙ্গে আমাদের সাক্ষাৎ ও আলাপের সুযোগ হয়েছে। ২০০৯ সালে আমি বিমানযোগে সৌদি এসেছিলাম। কিন্তু এবার এসে এখানকার সেবা-সুবিধা দেখে অভিভূত হয়েছি।’ সৌদিতে ১৯ দিন অবস্থানের পর তাঁরা বাইকে করেই নিজ দেশে ফিরবেন। যাওয়ার পথে তাঁরা কুয়েত, ইরাক, জর্দান ও ইরান ভ্রমণ করবেন।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ