শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পাঠ্যবই পৌঁছাতে দেরি হলে ওয়েবসাইট থেকে পড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোথায়ও কোনো কারনে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেয়া হয়েছে। এরপরও যদি কোথায়ও কোনো কারনে বই পৌঁছতে দেরি হয়ে থাকে, অবশ্যই তা আমি দেখব।

তবে আমি সবাইকে বলব ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেয়া আছে। কাজেই কোথায়ও কোনো ব্যত্যয় ঘটে থাকলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা পড়াতে পারেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমাদের রাজনীতিকেও স্মার্ট হতে হবে। মানুষ এবং দেশ এটি সবার আগে। যেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কোনো ভাবেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারেন। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কোনো মানুষ না খেয়ে থাকবে আর অন্যেরা অর্থ বৃত্তের পাহাড় গড়ে তুলবে স্মার্ট রাজনীতিতে তা হতে পারে না। কাজেই যারা এই অপরাজনীতির চর্চা করেন স্মার্ট রাজনীতির জন্য তাদেরকেও সঠিক রাজনীতিতে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসডু পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ