বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দাওরায়ে হাদীস পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ৫ মার্চ (রোববার) শুরু হয়ে ১৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত পরীক্ষা চলবে।

আজ হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেইজে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত একটি পরীক্ষা রুটিন প্রকাশ করেছে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল, ৯ রজব ১৪৪৪ হিজরী, ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বুধবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির সভায় ১৪৪৪ হিজরী/২০২৩ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার রুটিন অনুমোদন হয়।

উল্লেখ্য, ৫ মার্চ তারিখে ১২ শাবান হলে ৮ মার্চ বুধবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৭ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে। পক্ষান্তরে ৫ মার্চ তারিখে ১১ শাবান হলে ৯ মার্চ বৃহস্পতিবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৬ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ