বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিশ্বে করোনায় আরও মৃত্যু ৯১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৯১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৫০৪ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ২২ হাজার ৬৪৭ জন।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ২৬৪ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১ জন এবং মারা গেছেন ১৬৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ৫৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ১৮২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ২৪ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৯২ জন এবং মারা গেছেন ৪৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ৩২ জন।

একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ৯৮ জন এবং মারা গেছেন ২ জন। মেস্কিকো আক্রান্ত হয়েছেন ৫৪০ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬০ জন এবং মারা গেছেন ৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন এবং মারা গেছেন ১২ জন।

অস্ট্রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮২ জন এবং মারা গেছেন ২৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯ জন এবং মারা গেছেন ৬ জন। ইসরাইলে আক্রান্ত হয়েছেন ৮৭২ জন এবং মারা গেছেন ১৬ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ৮৯ জন এবং মারা গেছেন ৪ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ১১০ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৩৬১ জন এবং মারা গেছেন ১৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৮৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৬১ হাজার ৩২২ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৫৮৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ