বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে ভোট আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।

ভোটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এ ছয় আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন, লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন এবং দফাদার/মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষে দুজন মোতায়েন রয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ চারজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন, দফাদার/মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষ দুজন মোতায়েন রয়েছে।

এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে গেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান পাওয়া যায়নি। ভোটে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

একনজরে ছয় আসনের প্রার্থী ও ভোটার সংখ্যা:
ঠাকুরগাঁও-৩: এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন। ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৭৪১ জন।

বগুড়া-৪: প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন। ভোটকেন্দ্র ১১২টি এবং ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন।

বগুড়া-৬: প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। ভোটকেন্দ্র ১৪৩টি এবং ভোটার চার লাখ ১০ হাজার ৭৪৩ জন।

চাঁপাইনবাবগঞ্জ-২: প্রার্থী সংখ্যা ৬ জন। ভোটকেন্দ্র ১৮০টি আর ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন।

চাঁপাইনবাবগঞ্জ-৩: প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। ভোটকেন্দ্র ১৭২টি আর মোট ভোটার চার লাখ ১১ হাজার ৪৯৫ জন।

ব্রাহ্মণবাড়িয়া-২: প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঁচজন। ভোটকেন্দ্র ১৩২টি আর ভোটার তিন লাখ ৭৩ হাজার ৩১৯ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ