শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইলেকট্রিক চেয়ারে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের হুমকি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ইসরায়েলিদের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়েছেন। খবর আনাদোলু।

ইসরায়েলি চ্যানেল থারটিনের এক খবরে বলা হয়, কট্টরপন্থী ইহুদি শক্তি পার্টির এক বৈঠকে বেন-গভির বলেছেন, যারা বেসামরিক মানুষকে হত্যা করে, তাদের ক্ষতি করে, সে সব অপরাধীকে বৈদ্যুতিক চেয়ারে পাঠানো উচিত।

এমনিতেই বেন গভির ইসরায়েলিদের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি বিল পাস করতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটকে চাপ দিচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ