বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হজ প্যাকেজ চূড়ান্ত হবে বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের হজ প্যাকেজ চূড়ান্ত করতে সভা ডেকেছে ধর্ম মন্ত্রণালয়। আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় হজের প্যাকেজ চূড়ান্ত করা হতে পারে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন। এরপর দুপুর ১:৩০ মিনিটে তিনি প্রেস ব্রিফিং করবেন। সভায় ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজচুক্তি করেছে বাংলাদেশ। সে অনুযায়ী চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সিদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে। এ বছর হজের খরচ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, হজের মূল খরচ বিমান ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। গত বছর বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা ছিল। কিন্তু এবার বিমান বাংলাদেশ এয়ালাইনসের পক্ষ থেকে বিমান ভাড়া প্রস্তাব করা হয়েছে ২ লাখের ওপরে। এটি মেনে নেয়নি ধর্ম মন্ত্রণালয়।

এ ছাড়া সৌদি মুদ্রা রিয়ালের দামও বেড়ে গেছে। বাংলাদেশ অংশের খরচ সর্বনিম্ন রেখে হজ প্যাকেজ ৭ লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ