শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ

মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় অবস্থানরত সাতটি ওআইসি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ আজ (৩১ জানুয়ারি) মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে আসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত।

সাত বিদেশি কূটনীতিক হলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীর, ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসেফ এশা আলদুহাইলান এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আলহামৌদি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম । তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন এবং তিনি ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিলেন। তাই মুসলিম উম্মাহর সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত।

বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের বিগত ১৪ বছরের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন, বিশেষকরে কভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবেলায়।

তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভালো আছে এবং সুখে আছে। তাই মুসলিম উম্মাহর সদস্য হিসেবে তারা (দূত) খুশি এবং গর্বিত।

ওআইসির কূটনীতিকরা আরো বলেন, প্রায় ৭০ লাখ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করছেন এবং তারা ঐসব দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে এবং আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ