বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বইমেলায় নিরাপত্তার হুমকি নেই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একুশে বইমেলায় হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ওপর কোনো থ্রেট বা হামলার শঙ্কা নেই।’ তবে কোনো লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে থাকলে পুলিশকে জানালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘পুরো বইমেলা ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক থাকবে।’

তিনি বলেন, ‘আর্চওয়ে গেট দিয়ে মেলায় প্রবেশ করতে হবে। পুরো এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। বই ব্যবসায়ীরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত গাড়ি নিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন।’

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ