সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

জোহানেসবার্গে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া।। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। ব্যবসায়িক এই রাজধানী নিয়ন্ত্রণের জন্য কয়েক মাস ধরে রাজনৈতিক কৌশল এবং আইনি লড়াইয়ের শেষে শুক্রবার নতুন মেয়র নির্বাচিত হন।

ইসলামিক দল আল জামা-আহ পার্টির থাপেলো আমাদ (৪১) জোহানেসবার্গের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) প্রার্থী হিসেবে এই পদে নির্বাচিত হন। এখন তিনি বর্তমান মেয়র এমফো ফালাতসের (৪৫) স্থালাভিষিক্ত হবেন।

ভোটে জয়ী হবার পর উচ্ছ্বসিত আমাদ জানান, প্রথম মুসলিম হিসেবে দেশের সবচেয়ে বড় মহানগর পরিচালনার দায়িত্ব পাওয়ায় তিনি আনন্দিত!

নির্বাচনের পর তিনি কাউন্সিলে বলেছিলেন, ‘এই ঘটনা দক্ষিণ আফ্রিকায় স্মরণীয় হয়ে থাকবে।’ তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন। সূত্র: জিও টিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ