শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ

রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে : র‌্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, 'মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ভুয়া পাসপোর্টে বিদেশ পালিয়ে যাচ্ছে। র‍্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে।'

র‍্যাব প্রধান বলেন, ‘নির্বাচনের বছরে আন্দোলন হবে, সরকারবিরোধী দল মাঠে থাকবে এটা স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে সেই দিক-নির্দেশনা মোতাবেক কাজ করব।

এর আগে তিনি এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ