সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মহাকাশে রমজান ও ঈদ কাটাবেন যে মুসলিম নভোচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহাকাশে আগামী রমজান মাস ও ঈদ কাটাবেন আমিরাতের নভোচারী সুলতান আল-নিয়াদি। গত বুধবার (২৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

আগামী ২৬ ফেব্রুয়ারি আমিরাতের নিয়াদি, নাসার স্টিফেন বোয়েন, ওয়ারেন হোবার্গ, রাশিয়ার আন্দ্রে ফেডিয়ায়েভসহ ছয় সদস্যের একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে যাত্রা শুরু করবে। সেখানে তাঁরা ছয় মাস অবস্থান করবেন।

ইসলামে রমজান মাসের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা আবশ্যক। তবে ভ্রমণকালে রোজা না রাখার বিশেষ অবকাশ রয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। এরপর ২০-২৩ এপ্রিলের মধ্যে কোনো একদিন পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

মহাকাশ বিজ্ঞানী ড. আল-নিয়াদি বলেছেন, ‘ছয় মাসে আমরা পবিত্র রমজান মাস, ঈদসহ বেশ কিছু সুন্দর উৎসব উদযাপন করব। অবশ্য আমি ভ্রমণকারীর সংজ্ঞার মধ্যে পড়ি। আমার জন্য রোজা আবশ্যক হবে না। আমি চাইলে রোজা ভাঙতে পারব। তা ছাড়া স্বাস্থ্যঝুঁকি থাকলেও আহার করা যাবে।’ সেখানে সুযোগ পেলে রোজা রাখবেন এবং সহকর্মীদের সঙ্গে নিজের খাবার ভাগ করে নেবেন বলে জানান তিনি। তবে এ সময় নিজ পরিবারকে খুবই মনে পড়বে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

মহাকাশে রোজা পালন ও ইবাদত করতে চাইলে মহাকাশ স্টেশনে ব্যবহৃত সময় নির্ধারক সর্বজনীন সমন্বিত সময় (ইউটিসি) বা গ্রিনিচ মান সময় (জিএমটি) পদ্ধতি কিংবা মক্কার সময় অনুসরণ করা যাবে।

এবারই প্রথম ড. আল-নিয়াদি মহাকাশে রমজানের রোজা পালন করবেন বিষয়টি এমন নয়; বরং আগেও অনেক মুসলিম মহাকাশে রমজানের রোজা ও নামাজ পালন করেছেন। ১৯৮৫ সালে সৌদি যুবরাজ সুলতান বিন সালমান মহাকাশে গিয়েছিলেন। প্রথম আরব ও মুসলিম নভোচারী হিসেবে তিনি মার্কিন মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন।

মহাকাশে যাত্রার দিন তিনি রোজা রেখেছিলেন। সেদিন ছিল রমজান মাসের শেষ দিন। তাঁর লেখা ‘সেভেন ডেইজ ইন স্পেস’ বইয়ে মহাকাশে থাকাকালে ইসলামী দায়িত্ব পালনের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাতে তিনি যাওয়ার দিন সাহরি খাওয়া, উড্ডয়নের আগে নামাজ পড়া এবং মহাকাশে থাকাকালে রোজা রাখা ও পবিত্র কোরআন পাঠের কথা উল্লেখ করেছেন। পরদিন সৌদি আরব ঈদের দিনের ঘোষণা দিলে সুলতানের আমেরিকান সহযাত্রী জন ফ্যাবিয়ান তাঁকে শুভেচ্ছা জানান। মহাকাশে সুলতান বিন সালমানের নামাজ আদায় ও কোরআন পাঠের ছবিও রয়েছে।

২০০৭ সালে রমজানের কয়েক দিন মহাকাশে কাটিয়েছেন মালয়েশিয়ার নভোচারী শেখ মুসজাফর শাকর। সেখানে মহাকাশচারীদের সঙ্গে ঈদ উৎসবও পালন করেছেন বলে জানা যায়। ২০১৯ সালে আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন কাটান। সেখানে তাঁর নামাজ পড়ার ছবিও ধারণ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ