শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা

এবার সুইডেনের পণ্য বয়কটের ডাক দিলো মুসলিম দেশগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া।। ডানপন্থী রাজনীতিবিদ রাসমাস পালুদানের কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের মুসলিমরা সুইডিশ পণ্য বয়কটের ডাক দিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল বাওয়াবা জানায়, অতি-ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের প্রধান রাসমাস পালুদান গত শুক্রবার তুর্কি দূতাবাসের সামনে একটি মসজিদের কাছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পুড়ায়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠেছে। জঘন্য অপরাধমূলক কাজ বলেও অবহিত করেছেন অনেকে।

কুরআন পোড়ানোর প্রতিবাদে, মুসলিমরা সুইডিশ পণ্য ক্রয় বন্ধ করার আহ্বান জানিয়ে অনলাইনে একটি বিজ্ঞাপন প্রচার করে।

সুইডিশ ব্র্যান্ডগুলিকে বয়কট করার ঘোষণা দিয়ে হ্যাশট্যাগের মাধ্যমে অনলাইনে প্রতিবাদ জানায়  "#مقاطعة_المنتجات_السويدية— #BoycottSwedishproducts

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে পরিকল্পিতভাবে কুরআন পোড়ানোর অনুমতি দেয়ার কথা উল্লেখ করে বলেছেন , ‘বর্ণবাদ ও ইসলামফোবিয়া কোনোভাবেই চিন্তার স্বাধীনতা হতে পারে না।

জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অনেক আরব দেশও সুইডেনকে নিন্দা জানিয়েছে। একে ‘ইসলামফোবিক’ পদক্ষেপ বলে অভিহিত করেছে। সুইডিশ রাজনীতিবিদদের নিন্দা জানাতে বেশ কয়েকটি আরব দেশে প্রতিবাদি বিক্ষোভ মিছিলও হয়েছে। সূত্র: আলবাওয়াবা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ