বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জনগণ চাইলে নির্বাচনে জয়ী হব, না হলে বিদায় নেব: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বচন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার করবে, আওয়ামী লীগ কী চুপচাপ বসে থাকবে? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। আওয়ামী লীগ জোর করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় থাকার দল নয়। এই দলের শেকর বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দিবাস্বপ্ন দেখে লাভ নাই।

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আজ রাজধানীতে বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা, এটা মরণ যাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। এভাবেই তারা পরাজিত হবে। আন্দোলনে পরাজিত হবে, আগামী নির্বাচনেও তাদের পরাজয় হবে, রাজনৈতিক পরাজয় হবে। আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে।

এসময় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি, রাজপথে আছি, থাকবো। রাজপথ আমরা ছাড়ব না আগামী নির্বাচন পর্যন্ত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ