সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

গোয়ালিয়রের আকাশে বিধ্বস্ত ভারতের দুই যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এবং একটি মিরেজ-২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) মধ্যপ্রদেশের মোরেনাতে এ বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এসইউ-৩০ বিমানে দু’জন পাইলট ছিলেন। আর একজন পাইলট ছিলেন মিরেজ ২০০০ বিমানে। বিধ্বস্ত হওয়ার আগে এসইউ-৩০- এ থাকা দুই পাইলট বের হয়ে যেতে সমর্থ হন। এখন মিরেজ ২০০০-এর পাইলটকে উদ্ধারে অভিযান চলছে। দু’টি বিমানই গাওয়ালিয়র বিমান ঘাঁটি থেকে অনুশীলনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আছে। মাঝ আকাশে দুই বিমানের মধ্যে মুখোমুখি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা এখন সেটি তদন্ত করা হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বিমান বিধ্বস্তের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং টুইটে বলেছেন, ‘মোরোনায় সুখোই-৩০ এবং মিরেজ-২০০০ বিমান বিধ্বস্তের খবরটি অত্যন্ত দুঃখের। বিমান বাহিনীর সঙ্গে কাজ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছি আমি।’
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ