সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সংযুক্ত আরব আমিরাতে মুষলধারে বৃষ্টিতে স্কুল বন্ধ, জনজীবনে দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে গত দু’দিন ধরে মুষলধারে বৃষ্টি ঝড়ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভারী বৃষ্টিপাতের পাশপাশি কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সরাসরি ক্লাস নেওয়ার বদলে বাড়ি থেকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানায়। বিশেষ করে পাহাড় ও পিচ্ছিল সড়ক ও যে স্থান দিয়ে পানি বয়ে যায় সেসব স্থান থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোর দিকে আপাতত না যেতে সতর্কতা দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস আবহাওয়া দপ্তরের বরাতে নিয়েজাছে, বৃহস্পতিবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমে যাবে বলেও জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, আবুধাবিতে ১৮ ডিগ্রি এবং দুবাইয়ে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নামবে। আর পুরো দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রিতে নেমে আসতে পারে।

মাঝারি এবং শক্তিশালী বাতাসের প্রভাবে ধুলি ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টির প্রভাবে সাগর উত্তাল থাকবে। শুক্র ও শনিবার বৃষ্টিপাত হলেও তীব্রতা কমে আসবে। আর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ