বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বিএনপি ভুয়া বলে মন্তব্য করলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘ বিএনপির আন্দোলনে কেবল তাদের নেতারাই রয়েছেন, জনগণ নেই। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘খেলা এখনো শুরু করেনি আওয়ামী লীগ, যদি খেলা শুরু করে তাহলে কোথায় যাবে আপনাদের গণজোয়ার? বিএনপির আন্দোলনে তাদের নেতারাই রয়েছে জনগণের সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে রাজপথে সন্ত্রাস আর নৈরাজ্য করলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থেকে কঠোর জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।’

বাহান্ন দলের জোট ভুয়া, বিএনপি ভুয়া বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,‘ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আবেদন করে বঙ্গবন্ধুর আমলে বাকশালের সদস্য হয়েছিলেন। আজ সেই বিএনপি বাকশালের বিরুদ্ধে কথা বলে। তারা কৃষকের মঙ্গল চায় না, তারা শ্রমিকের মঙ্গল চায় না তাদের আমলে কৃষক হত্যা করেছিল। বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা। বিএনপি জনগণের মঙ্গল সহ্য করতে পারেনা। স্বাধীনতা অর্জনের কোনো দিবসই বিএনপি পালন করেন না। আওয়ামী লীগ তার কর্মসূচি ও স্বাধীনতা অর্জনের দিবসকে প্রাধান্য দিয়ে পালন করে।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ