শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাথাপিছু আয় বাড়াতে নির্দেশ দিলেন সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের মাথাপিছু আয় ২০৪১ সালে ১২ হাজার ডলারে উন্নীত করার ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল মাথাপিছু আয় ২০৪১ সালে ১২ হাজার ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী একটি লক্ষ্য দিয়েছেন আমাদের সামনে, সেটি হলো স্মার্ট বাংলাদেশের লক্ষ্য। আমরা জেলা প্রশাসকদের বলেছি, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হলে কাজটি শুরু করতে হবে স্থানীয় পর্যায় থেকে। এ জন্য জেলা প্রশাসকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি কৃষি এবং টেকনোলজি এই দুই খাতের দিকে যদি জোর দেয়া যায়, তাহলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব।’

সালমান এফ রহমান কিছু শঙ্কার কথা উল্লেখ করে বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কা আমাদের অন্তত ২০ থেকে ২৫ বছর আগে এলডিসিভুক্ত দেশের তালিকা থেকে বের হয়ে আসে। কিন্তু এখন তাদের অবস্থা আমাদের চেয়েও খারাপ।’

আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তা এবং টেকনোলজিতে যোগ দিলে আমরা উন্নত দেশে পরিণত হতে পারি। এ জন্য সব জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

জেলা প্রশাসকরা জ্বালানি সংকট এবং তাদের এলাকার সামাজিক সমস্যার কথা তুলে ধরেছেন বলেও তিনি জানান।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ