সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রাস্তা প্রশস্তের অজুহাতে ভেঙ্গে ফেলা হল ৫০০ বছরের পুরনো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : রাস্তা প্রশস্ত করার অজুহাতে ৫০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এ ঘটনাটি ঘটে।

রাজ্যের সরকার রাস্তা প্রশস্ত করার অজুহাতে এলাহাবাদ শহরের হান্ডিয়া এলাকায় শের শাহ সুরির আমলের ঐতিহাসিক মসজিদ ভেঙে দিয়েছে।

উত্তরপ্রদেশ রাজ্যের মসজিদের ইমাম ও এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, মসজিদ ভাঙার বিষয়টি আদালতে শুনানি চলছিল এবং ১৬ই জানুয়ারি আদালত এ বিষয়ে শুনানি করে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন ১৬ই জানুয়ারির আগে মসজিদ ভাঙ্গার কাজ শুরু করে।

রাজ্যের স্থানীয় বাসিন্দারা যোগী সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মুসলমানদের প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন কিন্তু সরকার ও প্রশাসন বলছে, শের শাহ সুরির আমলে নির্মিত হাইওয়ে জিটি রোডকে প্রশস্ত করতে মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।

সম্প্রতি, হিউম্যান রাইটস ওয়াচ তার বার্ষিক প্রতিবেদনে বিভিন্ন অজুহাতে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম সম্পত্তি এবং বাড়িঘর বুলডোজ দিয়ে ভেঙ্গে ফেলার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ