আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২৩ জানুয়ারি) দলটির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাহব্বুুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন-ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের কল্যানে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এই কাজ আরও বেগবান করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সবার সর্বদা সোচ্চার থাকতে হবে। ইসলাম শ্রমিকদের সর্বোচ্চ অধিকার প্রদান করেছে উল্যেখ করে তিনি আরও বলেন, রাসুলুল্লাহ সা. সর্বদাই শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেছেন। আমাদের রাসুলের আদর্শ অনুসরণ করেই শ্রমিকের অধিকার রক্ষা করতে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের একটি বড় অংশ গার্মেন্টস শ্রমিক সেখানে বড় একটি অংশ নারী। নারীদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমিক আন্দোলনকে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের কর্মবান্ধব পরিবেশ তৈরি করা হবে। শ্রমজীবি নারীদের সকল অধিকার রক্ষা করা হবে। তিনি নতুন দায়িত্বশীলদের লক্ষ করে বলেন, শ্রমিকদের বন্ধু হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে। তাদের সহযোগিতা করার মত মানসিকতা থাকতে হবে সব সময়।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের প্রধান কাজ হলো শ্রম বিভাজন দূর করা। শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করা। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দেশের প্রতিটি শ্রমিকের কাছে আমাদের দাওয়াত এবং ইসলামে শ্রমিকদের যে অধিকার দিয়েছে তা জানিয়ে দেওয়ার। সাথে সাথে নবগঠিত কমিটির সকলে মিলে শ্রমিকদের কল্যানে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।
তিনি তার বক্তব্যে আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার জন্য প্রথমে তাদেরকে স্বাবলম্বী হওয়া এবং শ্রমের যথাযোগ্য মূল্যায়ন সবার আগে জরুরী। তাই শ্রমিকদের সকল প্রকার অধিকার রক্ষার বিষয়ে সোচ্চার হওয়ার দিকে সবাইকে আহবান করেন তিনি।
এর আগে গত ১৪ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে দলটির ক