সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

তুরস্কের ভবিষ্যত নির্ধারণ করবে জনগণ : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার তুরস্কের অর্থনীতি নিয়ে ব্রিটিশ সাপ্তাহিক দি ইকোনোমিস্টের নেতিবাচক সংবাদ নিয়ে মুখ খুললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে দেশটির জনগণ, ব্রিটিশ পত্রপত্রিকা নয়।

ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এ কথা বলেন। তিনি আরও বলেন, আমার দেশে ভাগ্যবদল করবে আমার দেশের জনগণ, তারাই এ দেশের ভবিষ্যত নির্ধারণ করবেন।

এদিকে, আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এমনটিই ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। যদিও মূল্যস্ফীতি আর খাদ্যপণ্যের দামবৃদ্ধির কারণে অস্বস্তিতে রয়েছেন এই তুর্কি নেতা।
এরদোয়ানের আমলেই মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় তুরস্ক। তবে সম্প্রতি অর্থনৈতিক কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবং ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপকভাবে অর্থের মান কমেছে দেশটিতে। সূত্র : টিআরটি ও ইয়েনি সাফাক।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ