শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামি কারাগারে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কারাগারে (পার্ট-২) বন্দি আব্দুল হোসেন খোকন (৫৫) নামের এক হুজি সদস্যের মৃত্যু হয়েছে।

তিনি বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় হাসপাতালে তার মৃত্যু হয়। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে হাজতি খোকন হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে গোপালগঞ্জের মুকসুদপুর থানা এবং বরিশালের কোতোয়ালি থানায় মামলা ছিল। কারাবিধি অনুযায়ী মরদেহ হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ