বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইসলামী লেখক ফোরামের  ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের  ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন আগামীকাল।

জানা যায়, রাজধানীর কেন্দ্ৰীয় কচি-কাঁচা মিলনায়তনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে সম্মিলন শুরু হয়ে চলবে রাত ৭টা পর্যন্ত।

ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলনে এবার কী কী আয়োজন থাকছে জানতে চাইলে সাধারণ সম্পাদক আমিন ইকবাল জানান, দুপুর দুইটায় থাকবে লেখকদের জন্য আপ্যায়ন পর্ব। এরপর থেকে শুরু হবে আয়োজন। নবীন লেখকদের অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক পর্ব, উপস্থিত সাধারণ জ্ঞান, ফোরামের কার্যক্রম উপস্থাপনসহ থাকছে দেশের বিশিষ্ট আলেম লেখক কবি-সাহিত্যিক, সাংবাদিক সম্পাদক ও প্রকাশকদের মনমুগ্ধকর আলোচনা।

তিনি জানান, এছাড়া লেখক ফোরাম আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় ২৪জন বিজয়ীর হাতে তুলে দেয়া হবে পুরস্কার।

ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম বলেন, আশা করছি নবীন-প্রবীণ লেখক ও পাঠকদের উপস্থিতিতে আগামীকাল সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মিলন নিয়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে প্রকাশিত স্মারকে  বিজ্ঞাপন দেয়াসহ সার্বিকভাবে যারা আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা এভাবে ইসলামী লেখক ফোরামের পাশে থাকবেন বলে আশা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ