শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার রাওনা ইউনিয়নের কৃষ্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহতরা হলেন- মাহমুদা(২৬), বোরহান(৪০), ফকরুল(৪০), মনিরা(৪), সাথী(২৫) ও রুপা(২৭)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর সকাল ৬টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের কৃষ্টবাজার এলাকায় পাগলা শিয়ালের আক্রমণে মাহমুদা আহত হন।

এরপর সকাল ৭টার দিকে বাজারে আসার পথে বীজ ব্যবসায়ী বোরহানকে শিয়াল কামড় দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সকাল ৯টার দিকে পুনরায় শিয়ালে এসে উপজেলা যুবলীগের সদস্য ফকরুল ইসলাম মোবাইলে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় কামড়ে দিয়ে পালিয়ে যায়। শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে প্রবেশ করে রুপা ও তার বোন সাথী ও শিশু মনিরাকে কামড় দেয়।

রুপা এ সময় শিয়ালটিকে আটকিয়ে ফেলে ও পরে সেনা সদস্যরা পিটিয়ে শিয়ালটিকে হত্যা করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাহমুদা ও বীজ ব্যবসায়ী বোরহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রুপা, মনিরা, সাথীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

-এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ