শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়  ঢাকা-খুলনা মহাসড়কের চান্দ্রা ইউনিয়নের সুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পরে একজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন, ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম জানান, সকালে পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যান। মারাত্মক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে প্রথমে স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সুরাইয়ার মৃত্যু হয়। পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জয়নাবও মারা যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ