বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়িয়ে আগামী পহেলা জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

২০২৩ সালের জানুয়ারির প্রথম দিনে ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।

গত ৩০ নভেম্বর কর বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১ মাস বাড়িয়ে দেয়।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এবার করোনা পরিস্থিতির কারণে আজ এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে।

জানা গেছে, করোনার কারণে বহু করদাতার আয় কমেছে। ফলে নির্ধারিত সময় শেষের দিকেও তারা রিটার্ন দিতে আগ্রহ দেখায়নি। তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, বর্তমানে ৬৭ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। প্রতিবছর গড়ে ২৫ লাখ করদাতা রিটার্ন জমা দেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ