শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা, আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শ্রীরামপুরে অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইলের পোশাকশ্রমিকদের একটি দল বাসযোগে মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর থেকে কারখানায় যাচ্ছিল।

কারখানার কিছুটা দূরে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে তাদের বহনকারী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অধিকাংশ নারী ও পুরুষ পোশাকশ্রমিক আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অধিকাংশ শ্রমিককে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কয়েকজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মোট ৫১ জন আহত শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর দুজনকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ