শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পর্যটকদের জন্য কক্সবাজারে তথ্য ও অভিযোগ কেন্দ্র স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের কলাতলি বঙ্গবন্ধু চত্বরে (ডলফিন মোড়) পর্যটকদের জন্য এবার স্থাপন করা হয়েছে একটি তথ্য ও অভিযোগ কেন্দ্র। রবিবার (২৫ ডিসেম্বর) কলাতলি পুলিশ বক্সের পাশেই এটি স্থাপন করা হয়েছে।

তথ্য ও অভিযোগ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নানা বিষয়ে তথ্য প্রদানসহ যেকোনো ধরনের হয়রানি থেকে তৎক্ষণাৎ সহযোগিতা দেওয়া জন্য।

কক্সবাজার জেলা প্রশাসন এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের জন্য।

দেশের নানা প্রান্ত থেকে সড়ক পথে কক্সবাজারে আসা পর্যটকরা গাড়ি থেকে নামেন কলাতলি গোলচত্বরে। এখানে এসেই পর্যটকদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়। ভালো হোটেলে কম দামে থাকা-খাওয়াসহ নানা প্রলোভন দিয়ে ইজিবাইক ও রিকশাচালক এবং দালাল শ্রেণীর লোকজন কলাতলি গোলচত্বর স্টেশনে ওঁৎ পেতে থাকে। সেখানে নানা প্রতারক চক্রও সক্রিয় থাকে দলে দলে। ট্যুরিস্ট পুলিশ কয়েক সপ্তাহ আগে সেখানে অভিযান চালিয়ে একদিনেই এরকম ১৯ দালাল আটক করেছিল।

পর্যটকদের নানা ধরনের হয়রানি থেকে রক্ষায় কক্সবাজার জেলা প্রশাসনের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানান- ‘কক্সবাজারের প্রবেশদ্বার কলাতলিতেই দূরপাল্লার গাড়ির শেষ স্টপেজ। তাই পর্যটকদের নিয়ে ব্যবসা হোক আর প্রতারণা হোক নানা ফন্দিবাজরা এখানেই ভিড় করে থাকে। পর্যটকদের হয়রানি থেকে রক্ষাসহ তাদের সেবার উদ্দেশ্যেই এখানে তথ্য ও অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ