শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কুড়িগ্রাম বাসের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সদরের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুল হান্নান (৪৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আবদুল হান্নান ও অটোরিকশার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া বাসচালক আহত হওয়ায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার সহকারী উপপরিদর্শক জাহিদ হাসান বলেন, নিহত দুজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ