শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

লেখক ফোরাম সাহিত্য প্রতিযোগিতার বিচারক প্যানেলে আছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাহিত্য প্রতিযোগিতা-২০২২ এর জন্য একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে রয়েছেন পাঁচজন বিশিষ্ট তরুণ লেখক ও সাংবাদিক।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে মাসজুড়ে অনলাইনে একটি সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। ছড়া-কবিতা, গল্প ও প্রবন্ধ এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনার জন্য একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছে।

প্যানেলে রয়েছেন, বিশিষ্ট লেখক গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক ও কলামিস্ট মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক ও লেখক জহির উদ্দিন বাবর, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক কবি মাসউদুল কাদির এবং আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও লেখক হুমায়ুন আইয়ুব। তারা কয়েক দফা বিচারকার্যের মাধ্যমে তিনটি বিভাগের বিজয়ীদের বাছাই করবেন।

লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বলেন, আগ্রহী নবীন-তরুণদের লেখালেখির হাতকে শক্তিশালী করতে এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে যোগ্য করে গড়ে তুলতে লেখক ফোরামের এই সাহিত্য প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিযোগীরা তিন বিভাগেই প্রায় সমানতালে অংশ নিয়েছেন। ভবিষ্যতে ফোরাম আরও বড় আকারে এমন প্রতিযোগিতার আয়োজন করবে ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক আমিন ইকবাল বলেন, তিনটি বিভাগে তিন শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। বিজ্ঞ বিচারকমণ্ডলী সেখান থেকে নয়জন বিজয়ী এবং পনেরজন সান্ত্বনা পুরস্কারের জন্য নির্বাচন করবেন। আগামী ৫ জানুয়ারি বেলা দুইটায় সেগুনবাগিচার কচি-কাঁচা মিলনায়তনে ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলনে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মূল্যবান বই ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।

তারা প্রতিযোগীদের সম্মিলনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং ইসলাম নিয়ে লেখালেখি করেন এমন লেখকদের প্রতি বিশেষ দাওয়াত দিয়েছেন। অনুষ্ঠান বাস্তবায়নে সবার আন্তরিক দোয়া এবং সহযোগিতাও কামনা করেছেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় চা