শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছে। একই ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কালাম এসআর পরিবহনের চালক এবং বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি এলাকার বাসিন্দা। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি বাস বরিশালে ও বরিশাল থেকে পিরোজপুরের স্বরুপকাঠির উদ্দেশ্যে এসআর পরিবহনের একটি বাস যাচ্ছিল। পথে কাশিপুর এলাকায় বাস দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এসআর পরিবহনের চালকের মৃত্যু হয়। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন বলেন, এ দুর্ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও কিছুক্ষণ পরে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া দুর্ঘটনাগ্রস্থ বাস দুইটিকে আটক করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ