শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

টঙ্গীতে মালবাহী ট্রেনের ৫ চাকা লাইনচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টঙ্গী ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো রেল লাইনটি বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুরাগ ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনটি বন্ধ রয়েছে। তবে পাশের লাইনটি চালু আছে।

বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লাইনচ্যুত হওয়ায় অন্য রেল চলাচল বন্ধ রয়েছে। লাইনটি চালু করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর লাইনটি সচল রয়েছে।

জানা গেছে, টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি বগির পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন ও কয়েকটি বগি টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিসহ দুটি বগি এখনও লাইনের ওপর রয়েছে।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ