শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মক্তব থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শি*শু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তব থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় লামিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বাড়ি সংলগ্ন খানা বাড়ি মসজিদের মক্তবে পড়তো সে।

আজ সোমবার সকালে গফরগাঁও-বরমী সড়কের উথুরী খানা বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া একই গ্রামের আব্দুস ছোবহানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও-বরমী সড়কের পাশে উথুরী খানা বাড়ি মসজিদ অবস্থিত। এই মসজিদের মক্তবে লামিয়াসহ অন্য শিশুরা প্রতিদিন সকালে আরবী পড়ে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মক্তব ছুটির পর অন্য শিশুদের মতো বাড়ি ফেরার সময় দ্রুতগামী একটি অটোরিকশা লামিয়াকে চাপা দেয়। এতে লামিয়া গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য খোকা মিয়া বলেন, অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। লোকজন চেষ্টা করেও আটকাতে পারেনি।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ