শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে ২ বন্ধু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাব্বির (২০) ও একই গ্রামের আলী আজমের ছেলে আসলাম (২১)। সাব্বির কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র আর শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের ছাত্র। তারা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেল আগে পরে যাওয়ার প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেল দুটি দ্রুত গতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

নিহতদের খালাতো ভাই আনিচুর রহমান ফজলু বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার সময় সাব্বির ও আসলাম মারা যান।

খোকসা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আজিজ বলেন, ঘটনাস্থলে ভঙ্গুর অবস্থায় একটি নছিমন ও কিছু মালামাল পাওয়া গেছে। সেগুলো স্থানীয় মাদরাসার সামনে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ বলেন, যারা নিহত হয়েছে তাদের পরিবার মামলা দিতে আসেনি। মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ