শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মর্ডান ফ্যামিলি থেকে যেভাবে দীনের দায়ি হলেন মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আল ফারুক ।।

দাওয়াত ও তাবলিগের জীবন্ত কিংবদন্তি মাওলানা তারিক জামিল। পাকিস্তানি এই আলেমকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। দাওয়াতের কাজকে আম ও তাম করার জন্য তিনি তার গোটা জীবন ওয়াক্ফ করে দিয়েছেন ইসলামের নামে। বিশ্বব্যাপী সকলেই তাকে কমবেশি আমরা চিনি। তার পরিচয় জানি- তিনি একজন মৌলানা। কিন্তু তাঁর শুরুর জীবন কিন্তু এমন ছিল না। তিনিও মর্ডান ফ্যামিলি থেকে বেড়ে উঠেছেন।

এক বন্ধুর মাধ্যমে ফিরে পেয়েছেন আলোর ঠিকানা। সেই আলোতেই নিজের সাথেসাথে অগণিত মানুষের জীবনকে আলোকিত করে চলেছেন জামায়াতে তাবিলগের শীর্ষ এ মুরুব্বি।  সম্প্রতি সিটি৪৪ ইউকে- দেয়া এক সাক্ষাৎকারে মাওলানা তারিক জামিল বলেন, “আমি দীনি পরিবেশে বেড়ে উঠিনি, জুনাইদ জামশেদের মতো আমিও একসময় গান গাইতাম, সিনেমা দেখতাম।”

“আমার এক স্কুল ফ্রেন্ড ছিল, যে তাবলিগ করতো। সে আমাকে এক প্রকার জোর করেই তিন দিনের জন্য তাবলিগে নিয়ে যায়। সেখান থেকেই মূলত আমার মনে হলো ডাক্তার নয়; আমাকে তাবলিগি হতে হবে। তারপর তাবলিগ থেকে ফিরেই আমি মাদরাসায় ভর্তি হয়ে যাই।” বলেলেন মাওলানা।

মাওলানা তারিক জামিল ১৯৫৩ সালের ১ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাবের খানেওয়ালের পান্নু শহরে এক অভিজাত মুসলিম পরিবারে বেড়ে ওঠা ৷ তিনি প্রথম জীবনে বেশ আধুনিক ছিলেন৷ তার পরিবারও ইসলামি জীবন ব্যবস্থায় খুব বেশি কেয়ারফুল ছিল না৷

তারা কায়মনে ছেলেকে একজন ডাক্তার হিসাবেই দেখতে চেয়েছিলেন৷ সঙ্গত কারণে হায়ার সেকেন্ডারি স্কুল এবং লাহোর গভর্মেন্ট কলেজ থেকে প্রি মেডিকেল শেষ করে এম বি বি এস সম্পন্ন করতে তিনি লাহোর কিং এডওয়ার্ড মেডিকেলে ভর্তি হন৷

আর দশজন মেডিকেল পড়ুয়ার মত মুভি দেখা, পার্টি করা ইত্যাদিতে তার কোন পার্থক্য ছিলো না৷ বরং বলা ভালো আক্ষরিক অর্থেই তিনি সিনেমা এডিক্টেড ছিলেন৷ বলিউড অভিনেতা আমির খানের সাথে সাক্ষাৎ কালে তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিশদ আলোচনা করলে খোদ আমির খানও অবাক হয়ে যান৷

লাহোর কিং এডওয়ার্ড মেডিকেলে পড়াকালীন তিনি তাবলিগের সংস্পর্শে আসেন৷ তাবলিগে সময় লাগিয়ে তিনি তার জীবনে আমূল পরিবর্তন আনেন৷ মেডিকেল কলেজ ছেড়ে তিনি লাহোরের নিকটে রাইভিন্ডস্থ জামেয়া আরাবিয়ায় ভর্তি হয়ে যান৷ সেখানে তিনি কুরআন,হাদিস, ফিকহ, শরিয়া,তাসাউফে বুৎপত্তি অর্জন করেন৷

প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ‘রবের সাথে সবের রাবেতা’ কায়েমের নিমিত্ত দাওয়াত ইলাল্লাহকে তিনি à¦