সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

গুজরাটে ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে বিজেপির রেকর্ড জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুজরাট বিধানসভায় ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে জয়ী হয়ে রেকর্ড গড়েছে বিজেপি।

এই জয়কে ‘মোদির জয়’ হিসেবেই দেখছে দল। বৃহস্পতিবার ফল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কথাতেই তা স্পষ্ট হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

তিনি বলেন, ‘স্বাধীন ভারতে রেকর্ড ভেঙে এই জয় আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী যে, দেশ এবং গুজরাটের মানুষের সেবা করেছেন, তা এই জয়ে স্পষ্ট।’

যদিও প্রধানমন্ত্রী ভাষণ দিতে উঠে জয়ের কৃতিত্ব দিয়েছেন জনতাকে। অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও নির্বাচন কমিশনকে। হিমাচলপ্রদেশে হেরেছে বিজেপি, তবে সেখানকার মানুষকেও ধন্যবাদ দিতে ভোলেননি মোদি।

দিল্লির উপনির্বাচনে হেরে সেখানকার মানুষকেও ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখানে না জিতলেও আসলে ভোটের ফল বিজেপির প্রতি মানুষের আস্থাই প্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ