শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আল্লাহকে ভালবাসলে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলুন: আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বলেছেন, দুনিয়া ও আখিরাতের জীবনে আমাদেরকে সফল হতে হলে অন্তরে আল্লাহর প্রতি প্রকৃত মুহাব্বত ধারণ করতে হবে এবং রাসূল সা. এর অনুসরণ করে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে।

ছোটখাটো মতভেদকে পেছনে ঠেলে মুসলমানদের পারস্পরিক মজবুত ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে চলতে হবে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সরব সহযোগিতামূলক অংশ নেওয়ার পাশাপাশি সর্বস্তরে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই কেবল মুমিনের দুনিয়াবী জবন সফলকাম হতে পারে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এসব কথা বলেন।

আজ শুক্রবার প্রতিষ্ঠানটির বার্ষিক মহফিলের পূর্ব ঘোষণা থাকলেও গতকাল বৃহস্পতিবার বাদ যোহর থেকেই বয়ান শুরু হয়। মাহফিল উপলক্ষে বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা থেকে গত শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া প্রায় আড়াই হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, দারুল মাআরিফ মাদ্রাসার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন, পটিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা উবায়দুল্লাহ হামজা, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, নাজিরহাট মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম আল্লামা হাবীবুর রহমান কাসেমী, বি-বাড়ীয়া দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম আল্লামা সাজেদুর রহমান, আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ, আল্লামা ওসমান ফয়জী, আল্লামা মাহমুদুল হাসান ফতেহপুরী, আল্লামা ফোরকান আহমদ, আল্লামা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

দেশের সবচেয়ে বà§